গপ্পোবাজ একটি গল্প প্ল্যাটফর্ম, যা বিভিন্ন লেখকদের গল্প সমূহ পাবলিশ করে । প্রতিটি গল্পের মূল সত্বাধিকারী লেখক নিজেই । আমরা পাঠকদের চাহিদা মোতাবেক গল্পসমূহ পাবলিশ করে থাকি । কোনো গল্পের জন্য গপ্পোবাজ প্ল্যাটফর্ম দায়াবদ্ধ নয়। ধন্যবাদ।

আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে একটি প্রজন্ম

আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে একটি প্রজন্ম  


এই এই প্রজন্মের মানুষ সম্পূর্ণ আলাদা।  যারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে , ভোরে ঘুম থেকে ওঠে, যারা সকালে হাঁটতে যায় । যারা উঠান ও গাছপালায় জল দেয় , যারা পূজার জন্য ফুল ছেড়ে, যারা পূজা করে , যারা প্রতিদিন মন্দিরে যায় । যারা পথে কারো সাথে দেখা হলে কথা বলে । সুখ-দুঃখের কথা জিজ্ঞেস,  করে দুই হাত জোড় করে প্রণাম করে ।  যারা এখনো পুরনো ফোনে মুগ্ধ হয় ।  ফোন নম্বরের ডায়েরী রাখে  ।  ভুল নম্বরে কথা বলে । 


 দিনে দুই থেকে তিনবার খবরের কাগজ পড়ে ।  যারা সর্বদা একাদশী পালন করেন।  মেনে চলেন আমাবস্যা ও পূর্ণিমা ।  অগাধ বিশ্বাস রাখে ঈশ্বরের প্রতি।  যারা সমাজকে ভয় পায় ,  যারা পুরনো চপ্পল গেঞ্জি পড়ে ,  পুরনো চশমা পড়ে ,  তারা সব চলে যাবে । যারা গ্রীষ্মে পাপড় তৈরি করে ,  যারা ঘরেই তৈরি জিনিস ব্যবহার করে  এবং সব সময় স্থানীয় টমেটো ,বেগুন , মেথি , শাক সবজি  খোজে ।  তারা চলে যাবে  । তুমি কি জানো,  তারা সবাই  আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে ??  তোমার বাড়িতে কি এমন কেউ আছে??  যদি হ্যা হয় তবে তাদের খুব যত্ন নিও ।  একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাদের সাথে চলে যাবে । 


 একটি সন্তোষজনক জীবন  , একটি সরল জীবন , অনুপ্রেরণা দেয় এমন একটি জীবন ,  ধর্মের পথে চলে এমন একটি জীবন  এবং একটি আধ্যাত্মিক জীবন যা সবার জন্য যত্নশীল তাদের আমরা হারাবো ।  তোমার পরিবারের যারা বড় তাদের সম্মান আদর ও ভালোবাসা দাও ।  সম্ভব হলে তাদেরকে অনুসরণ করার চেষ্টা করো  ।  কারণ এই প্রজন্ম তারাই যারা সুখী হওয়ার শিল্প জানে  । সবশেষে মানব ইতিহাসে এটাই শেষ প্রজন্ম যারা তাদের বড়দের কথা শুনে বড় হয়েছে আর এখন ছোটদের কথা শুনে বার্ধক্য কাটাচ্ছে ।  সত্যিই এই প্রজন্ম আসবে না আর কোনদিন  ফিরে ।  এই কালচার  চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর বুক থেকে ।  হয়তো সেদিন বুঝবে আজকের  বর্তমান এই প্রজন্ম যে কি হারালো ।



 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.