দৌড়ে বাস ধরে উঠতে গিয়ে সিড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম। রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে দরদাম করতে করতে বাস মিস হয়ে যাচ্ছিলো। এক্সাম আছে এদিকে।
পরে হেল্পার নায়কের মতো হাত বাড়িয়ে দিয়ে দিয়ে হাত ধরে টেনে তুলে।
হেল্পারের পেছনে দাঁড়িয়ে থাকা বান্ধবী মুচকি মুচকি হাসতেছে।
ইচ্ছে করছিলো দুইটা রাম চড় দেই!!
পরে ছেলেটা বললো, - " এর থেকে আমার হাত টা ধরতেন তাও ভালো ছিলো এইডা কি করলেন! "
আমিও নির্লজ্জের মত হাতার অবস্থা দেখে হেসে ফেললাম।
দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। একজন বয়স্ক লোক এর পাশে দাঁড়িয়ে ছিলাম,উনি ঘুমচ্ছিলেন। হঠাৎ বাস ব্রেক করায় সিট ধরতে গিয়ে ওনার চুল মুঠি করে ধরে ফেলছি।
ঘুম থেকে উঠে এক্টা চিক্কুর দিলো! এদিক ওদিক তাকালো!
বেচারা ভদ্রলোক হয়তো বুঝতে পারেনি কি কাহিনী হয়েছিলো। আমি এক্টু পেছনে চলে গেলাম। হাতে চার পাঁচ টা চুল ছিড়ে চলে আসছে।
এদিকে বাসের ভিড়ে যে বান্ধবী ছিলো তারে ঠেলতে ঠেলতে এক্কেবারে পিছনে নিয়া গেলো। আমি মাঝখানে একা কি করবো। আর এতো সুন্দর রাস্তার বদৌলতে একবার এদিক পরি তো আরেকবার ওদিক। একটা ভাইয়া ছিলো সামনে দাঁড়িয়ে। এক সময় গাড়ি এমন ব্রেক করলো আমি ঐ ভাইয়ার শার্টে এমন শক্ত কইরা টান দিয়া ধরছি পিছনের অংশ ছিড়ে গেছে সবাই তাকাইলো ভাইয়াটাও তাকাইলো কিছু বললো না,সবাই ভাবছে আমি নীরিহ প্রাণী।
বাসের একদম পিছনের দিকে বান্ধবীরে দেখতে পেয়ে চেষ্টা করছি সাবধানে পেছনে যেতে। যেই বাসের মাঝখানে আসলাম ওমনি বাস ব্রেক করলো ! এক ছেলের গালে থাপ্পড় পরলো... ছেলেটা ঘুমাইছিলো... এমন বড় বড় করে তাকাইলো আমি ভয়ে ভয়ে বলি সরি ব্রো!
একটার পর একটা বিব্রতকর পরিস্থিতি! লজ্জা! লজ্জা!
এবার একটা সিট শক্তকরে ধরে দাঁড়িয়ে রইলাম, যাইহোক সিট ছাড়বো না। তার অল্প সময় পর আমাদের স্টপে বাস থামলো।
বাস থামার সাথে সাথেই সিট ছেড়ে দাড়ালাম।
দাঁড়াতেই কিছু বুঝে উঠার আগেই বাস দিলো ভো করে টান!!
আর আমিও ধপাশ করে পাশের ছিটে বসে থাকা ছেলেটার কোলের উপর বসে পড়লাম!!
ছিঃ ছিঃ সে কি লজ্জা!
লজ্জায় আমার কান গরম হয়ে গেছিলো!!
আর ছেলেটার সাথে বাংলা সিনেমার মত চোখাচোখি !
এর মধ্যেই যা ঘটলো রাসেল ভাই বিশ্বাস করেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না!
পাশের ছিটের মেয়ে (ছেলেটার জিএফ আমি সিওর) বলে উঠলো "কোলে বসেই কি বাকি রাস্তা যাবেন"!!!
আমিতো চোখ বন্ধ করে শুধু চিল্লাই বলছি "মামা গাড়ি থামান আমি নামবো!""
বাস থেকে নামার পর দেখি যে ভাইয়ার শার্ট ছিড়ে ফেলছি সেও নেমেছে। ভাইয়াটা নামার সময় একটা কথাই বললো,
- " আপনি বাসে উঠলে তিন চারজন বান্ধবী ছাড়া ওইঠেন না!! "
কলমে
ফারিয়া_ইসলাম_তানজিলা
