গপ্পোবাজ একটি গল্প প্ল্যাটফর্ম, যা বিভিন্ন লেখকদের গল্প সমূহ পাবলিশ করে । প্রতিটি গল্পের মূল সত্বাধিকারী লেখক নিজেই । আমরা পাঠকদের চাহিদা মোতাবেক গল্পসমূহ পাবলিশ করে থাকি । কোনো গল্পের জন্য গপ্পোবাজ প্ল্যাটফর্ম দায়াবদ্ধ নয়। ধন্যবাদ।

মিথ্যুক, তুমি এতক্ষন ফুটবল খেলছিলে…!

 







এক বিবাহিত পুরুষের সাথে তার অফিসে’র ব্যক্তিগত সেক্রেটারী’র সাথে গোপনে প্রেমের সম্পর্ক ছিল। খুব দারুন কাটছিলো তাদের এই প্রেম । একদিন তারা ডেটিং এ গিয়ে এতই মধুর সময় কাটাচ্ছিলেন যে খেয়ালই নেই কখন বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে । যখন খেয়াল হল তখন রাত ৮টা বাজে । বিবাহিত পুরুষটি তার প্রেমিকা’কে বললো, “তুমি আমার জুতায় কিছু ঘাস, ময়লা লাগিয়ে দাও” ।তার প্রেমিকাও তাই করলো ।লোকটি তারপর তার প্রেমিকা’কে বাড়ি’তে পৌঁছে দিয়ে নিজের বাড়ী ফিরে আসলো ।

ঘরে ঢুকতেই তার স্ত্রী বলে উঠলো, “এতক্ষন কোথায় ছিলে” ? লোকটি বলল, “আমি তোমাকে মিথ্যে বলব না, আমি আমার ব্যক্তিগত সেক্রেটারী’র সাথে ডেটিং এ গিয়েছিলাম” ।
তার স্ত্রী তার জুতার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো, “মিথ্যুক, তুমি এতক্ষন ফুটবল খেলছিলে…!!😆😆😆😆😆

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.