গপ্পোবাজ একটি গল্প প্ল্যাটফর্ম, যা বিভিন্ন লেখকদের গল্প সমূহ পাবলিশ করে । প্রতিটি গল্পের মূল সত্বাধিকারী লেখক নিজেই । আমরা পাঠকদের চাহিদা মোতাবেক গল্পসমূহ পাবলিশ করে থাকি । কোনো গল্পের জন্য গপ্পোবাজ প্ল্যাটফর্ম দায়াবদ্ধ নয়। ধন্যবাদ।

প্রতিশোধ




 রিক্তা বললো, " আজ থেকে তিনমাস আগে আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল মনে আছে?বিয়েতে মত ছিল না আমার তাই বিয়ের চারদিন আগে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছিলাম। "


সাদ্দাম কিছু বললো না। চুপচাপ জুসের গ্লাসে নল চুবিয়ে জুস খেতে লাগলো। রিক্তা খানিকটা সময় চুপ থেকে আবার বললো,

" আমরা বিয়ে করে মিরপুরে থাকতাম। ওর একটা চাকরি ছিল তাই ভালোই চলছিল আমাদের ছোট্ট ভালোবাসার ঘর। "

সাদ্দামের জুস খাওয়া শেষ। সে তাকিয়ে আছে রিক্তার দিকে। রিক্তা বললো,

" দুজন মিলে কতো স্বপ্ন দেখতাম, কতকিছু মনের মধ্যে সাজিয়ে রাখলাম। কিন্তু একদিন সব স্বপ্ন ভেঙ্গে গেল। আফসোস। "

সাদ্দাম দুবার কাশি দিল, হাত দিয়ে গলাটা চেপে ধরার চেষ্টা করলো। চোখ বড় বড় হয়ে গেল তার।

রিক্তা সামান্য হাসলো, নিজের ব্যাগটা হাতে নিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। তারপর সাদ্দামের কানের কাছে মুখ নিয়ে বললো,

" আমি জানি আমাকে আপনার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু আপনাকে তো বলেছিলাম আমি অন্য কাউকে ভালোবাসি। তবুও আপনি আমাদের শান্তিতে থাকতে দিলেন না। কি ভেবেছিলেন? আমার স্বামীকে হ'ত্যা করলে আমি আপনার কাছে ফিরে যাবো? আপনি আমার স্বামীকে খু'নটা না করলেও পারতেন। "

সাদ্দাম শুধু জিব নাড়ছে। রিক্তা বললো,
" আপনি যখন চিকেন আনতে চেম্বারে গেলেন তখনই জুসের মধ্যে বিষ দিয়েছি আমি। এবার আপনিও ওপাড়ে চলে যান। "

সাদ্দাম রেস্টুরেন্টে বসে কাঁপছে। রিক্তা খুব দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল।

________(অণুগল্প) (সমাপ্ত) _________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.