#আমীরা
#শারমিন আঁচল নিপা
#পর্ব- ৬
কুয়াশামাখা সকাল। বেশ সকালেই আমি উঠেছি। বাইরে পাখির ডাক। পোকার শব্দ৷ ঢাকায় অস্বস্তিকর গরম হলেও এখানে সকালে বেশ ঠান্ডা। অনেকটা শীত কালের আমেজ। ভালো লাগছিল চারপাশটা। জানালা দিয়ে দূর পর্যন্ত পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে চোখ দুটো মেলে তাকালাম। হঠাৎ আমার চোখে পড়ল সাবিরা আর নির্ঝর একসাথে কথা বলছে। বিষয় টা দেখে আমার একদম ভালো ঠেকছিল না। ঘর থেকে বের হয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হলাম। সামনেই মান্দিকে দেখতে পেলাম৷ মান্দি বাংলা বুঝে । তাই মান্দিকে জিজ্ঞেস করলাম তুশবা কোথায়? মান্দি জানাল তুশবা দূরের একটা হাটে গেছে বাজার করতে৷ এ কথা শুনে আমার বুকে যেন একটা ব্যথা অনুভব হলো। এবার আমি বুঝতে পারলাম সাবিরার সাথে নির্ঝরের কিছু একটা চলছে। সাবিরার সামনে নির্ঝর সবসময় আমার ব্যাপারে উদাসীন ছিল। ট্রিপে আসা নিয়ে সে সবচেয়ে বেশি উত্তেজিত ছিল কিন্তু আসার পথে সে একদম আমার খেয়াল রাখেনি। সারাক্ষণ কী নিয়ে যেন ভাবনায় ডুবে ছিল। আমি আস্তে করে মাচা থেকে নামলাম নীচে। পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ। দেখতে মনে হয় এতটুকু পথ কিন্তু প্রকৃতপক্ষে তা বেশ দূরে। উঁচু নীচু, কখনও খাড়া, কখনও নামানো পথ। শীত শীত আমেজেও হাঁটতে গিয়ে ঘাম পড়ছে। সে সাথে হালকা শ্বাস কষ্ট। কিছুক্ষণের পথ যেতে সময় লাগল ১৫ মিনিটের উপর। আমি কাছাকাছি গিয়ে গাছের আড়াল হলাম। কানে তাদের কথোপকথনের শব্দ শুনা যাচ্ছে। তারা স্বাভাবিক গলাতেই কথা বলছে। এর প্রথম কারণ হতে পারে এখানের মানুষ তাদের কথা বুঝবে না আর তুশবাও এখন আশেপাশে নেই। আমার মতো তুশবা তো সাবিরাকে সন্দেহ করবে না। আমি ভালো করে কথা শুনতে গিয়ে বুঝলাম তারা আমাকে নিয়েই কথা বলছে। সাবিরা নির্ঝরকে বলছে
"আপনি নিশিতার প্রতি যতবারেই সিরিয়াস হবেন আমি ততবারেই সেটা ভেঙে দিব। নিশিতার ব্যাপারে এমন সিরিয়াসনেস আমি একদম সহ্য করব না। আর সবচেয়ে বড়ো বিষয়, নিশিতার দিকে তাকালেও আমি চোখ তুলে নিব। আমি একটা মেয়ে হয়ে এগুলো সহ্য করব না। আপনি আমার সংস্কৃতি সম্পর্কে জানেন না। প্রতারণা আমরা কখনও মাফ করব না। আপনাকে আমি আতীরেই পুতে ফেলব। আর তুশবাকে যদি ভুল কিছু বলে আমার থেকে মনোযোগ সরানোর চেষ্টা করেন এটার ফলও ভালো হবে না। এটা আপনার ঢাকা না এটা আতীর। আর আতীর কখনও বিশ্বাসঘাতকতা সহ্য করবে না। ভালোবাসা নিয়ে বিশ্বাস ঘাতকতা তো আরও সহ্য করবে না। আমি তো এটা মানতেই পারব না। নিশিতাকে নিয়ে এত সিরিয়াস হয়ে লাভ নেই। যতই সিরিয়াস হবেন আমি ততই ঝামেলা করব। আর বেশি বাড়াবাড়ি করলে আমি এটাই প্রমাণ করে দিব, নিশিতাকে বিয়ে করা ওর ভুল নয় বরং আপনার ভুল ছিল৷
নির্ঝর একদম চুপ হয়ে গেল। আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম সাবিরা নির্ঝরকে অনেক পছন্দ করে। নির্ঝরও হয়তো সাবিরাকে সুযোগ দিয়েছে কিন্তু এখন হয়তো ফিরতে চাচ্ছে কিন্তু সাবিরা সেটা মানতে নারাজ। এসব নিয়েই তাদের মধ্যে ঝামেলা। তবে আমার ভীষণ খারাপ লাগছে এটা ভেবে নির্ঝর কেন আমাকে ঠকাল। সে যদি সাবিরাকে একটুও সুযোগ না দিত তাহলে সাবিরা তো এভাবে গলা উঁচিয়ে কথা বলতে পারত না। নিশ্চয় সে সুযোগ দিয়েছে বলেই কথা বলছে। আমি সাবিরাকে একদম সহ্য করতে পারছি না। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। নিজেকে সামলে আমি আবার ঘরের দিকে রওনা হলাম। আঁকা বাঁকা পথে কত যে হোঁচট খেয়ে আসলাম হিসাব নেই। আমি এসে মাচায় বসলাম। আমার ভীষণ কষ্ট হচ্ছে। মাচায় বসার কিছুক্ষণ পরেই সাবিরা আর নির্ঝর আসলো। নির্ঝর আমাকে আনমনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল
"শরীর কী বেশি খারাপ লাগছে?"
আমি হালকা গলায় উত্তর দিলাম
"মাথা যন্ত্রণা করছে।"
নির্ঝর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল
"ঔষধ দিচ্ছি খেয়ে নাও।"
এই বলে সে ঘরে ঢুকলো। সাবিরাও তার সাথে প্রবেশ করলো। সেজন্য আমিও গেলাম। নির্ঝর পুরো ব্যাগ খুঁজে একটা ঔষধও পেল না। সাবিরার দিকে নির্ঝর তাকাল। সাবিরা জাস্ট একটু ব্যঙ্গ করে মুখ ভেচকি দিয়ে হাসলো। আমি বুঝতে পারলাম কাজটা সাবিরায় করেছে। আমি যেন আর নিতে পারছি না। তবে এখান থেকে বের হতে হবে আমাকে। শরীর রাগে ক্ষোভে জ্বলছে আমার।
সাবিরা চলে গেল। আমি নির্ঝরের কাছে গিয়ে তাকে ধরে কেঁদে দিলাম। আমি আর কিছুই বলতে পারছি না। নির্ঝর আমাকে ধরে বলল
"কাঁদছো কেন?"
আমি কেঁদে কেঁদে সকল কষ্ট বুকে চেপে উত্তর দিলাম
"আমি এখান থেকে যেতে চাই৷"
নির্ঝর আমাকে জড়িয়ে ধরে বলল আমরা পরশু চলে যাব। গাড়ি পরশু আসতে বলব। তুমি রেস্ট নাও। এই বলে সে আমাকে বিছানায় বসিয়ে বাইরে গেল। আমি বিছানায় স্থির হতে পারলাম না। আমি বিছানা থেকে উঠে দরজার পাশে আড়াল হয়ে দাঁড়ালাম। নির্ঝর দরজা থেকে সামনে গিয়ে সাবিরাকে বলে উঠল
"কাজটা ঠিক করো নি।"
সাবিরা কেবল হাসলো। আমার অস্থিরতা আমাকে গ্রাস করতেছে। সময় কাটছে না একদম। সকালের নাস্তাও গলা দিয়ে নামছে না। তুশবা নির্ঝরকে নিয়ে ঘুরতে গেলেও আমি যাইনি। বিছানা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না আমার। তাই নিজেকে বিছানাতেই আবদ্ধ করে রাখলাম। আমি যাইনি দেখে সাবিরাও যায়নি। তবে ওকে যতই আমার সামনে দেখছি ততই আমার শরীর খারাপ বাড়ছে৷
তুশবা আর নির্ঝর ঘুরে ফিরেছে বিকেল ৪ টায়। এর মধ্যে সাবিরা অনেকবার বলেছে আমাকে কিছু খেতে কিন্তু নির্ঝরকে ছাড়া আমার গলা দিয়ে কিছু নামবে না। তাই নির্ঝরের জন্যই অপেক্ষা করছিলাম। নির্ঝর আসার পর একটিু স্বস্তি লাগতে শুরু করল৷ সে এসে ফ্রেশ হলো। তারপর ঠিক ৫ টায় আমরা খেতে বসলাম। খাওয়া শেষ করে আমার চোখটা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল৷ আমি যখন চোখ খুললাম তখন নিজেকে দেখেই চমকে গেলাম। এটা কী সত্যিই দেখছি আমি?
......
#আমীরা
#শারমিন আঁচল নিপা
#পর্ব- ৭
আমি একটা বদ্ধ জায়গায় শুয়ে আছি৷ সামনে তান্ত্রিকের মতো কেউ বসে আছে। একদম চুপ হয়ে মনে হচ্ছে ধ্যান করছে৷ আমি ভীষণ ভয় পেয়ে আবারও চোখ বন্ধ করে ফেললাম। চোখটা বন্ধ করে আবারও চোখ খুললাম। মনে হচ্ছে আমি যে জায়গায় আছি এটা কোনো উপসনার জায়গা হবে। চারপাশে মূর্তি। আমি শুয়া থেকে উঠতে পারছিলাম না। নিজেকে সামলে যখন উঠতে নিব ঠিক তখনই সাবিরা আমাকে ধরে বলল
"এখন উঠার চেষ্টা করো না। একটু পর উঠো। নাহয় নির্ঝর আবার ভর করবে।"
সাবিরার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম৷ নিশ্চয় নির্ঝরকে এ মেয়ে বশ করতে চাচ্ছে। তাই আমাকে উঠতে দিচ্ছে না৷ আমি জোরে চিৎকার করে বললাম
"নিজেকে কী মনে করো তুমি? আমার নির্ঝরকে তুমি কেড়ে নিবে আমার কাছ থেকে? এটা কখনও করতে দিব না। ঐদিন তোমাদের সব কথা শুনেছি আমি৷"
সাবিরা আমার কপালে হাত বুলিয়ে বলল
"যা শুনেছো সব ভুল শুনেছো। তুমি প্লিজ উঠো না।"
কিন্তু আমি সাবিরার কথা শুনলাম না। দ্রূত উঠে দাঁড়ালাম। উঠতেই আচমকা একটা থাপ্পর খেলাম। পাশ ফিরে তাকিয়ে দেখলাম নির্ঝর। আমি ওর এ পরিবর্তন দেখে একদম হতভম্ব হয়ে গেলাম। কিছু বলতে যাব। এমন সময় সাবিরা আমাকে পুনরায় শুইয়ে দিয়ে বলল
"ভাবী নির্ঝরের মাঝে একটা বাজে জিন আছে। যেটা তার মাধ্যমে আপনার সাথে মিলিত হতে চায়। আপনারা জিনে বিশ্বাস করেন তাই জিন শব্দটা ব্যবহার করলাম। আমাদের ভাষ্য মতে নির্ঝরের মধ্যে তাগল নামে একটা বিভৎস জা/নোয়ার বাস করছে। যে নির্ঝরের মাধ্যমে আপনার সাথে মিলিত হয়ে বংশ বিস্তার করতে চাচ্ছে। আর ঐদিন আমি নির্ঝরকে যা বলেছিলাম সেটা হলো আপনার সাথে প্রাতারণার ফল ভালো হবে না। আপনাকে সে জিন নির্ঝরের মাধ্যমে বিভিন্ন ঔষধ আর ইনজেকশন পুশ করে মিলিত হওয়ার জন্য শরীরটাকে তৈরী করছিল। তাই আমি নির্ঝরকে বলেছিলাম আপনার এ বিষয়টায় যদি সে সিরিয়াস হয় আমি সেটা হতে দিব না। যতবার সে সিরিয়াস হবে ততবার আমি ঝামেলা করব৷ আপনার খারাপ পরিণতি আমি সহ্য করতে পারব না। বেশি ঝামেলা করলে আমি এমন হাল করব যাতে করে সে মনে করে আপনাকে বিয়ে করাটা তার জীবনের ভুল। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নির্ঝর নিজেই তার শরীরের এ জিনকে বাস করতে দিয়েছিল অসীম ক্ষমতার লোভে। কিন্তু পরবর্তীতে সে এটা থেকে মুক্তি চায়লেও পারছিল না। জিনটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়৷ এটা থেকে মুক্তি পেতে সে যখন জিনকে জিজ্ঞেস করে কী চায় তখন সে জিন উত্তরে বলে আপনাকে যেন আমাদের গ্রামে আনা হয় এবং আপনার শরীরকে বিভিন্ন ঔষধ ও ইনজেকশনের মাধ্যমে তার সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত করা হয়৷ একবার মিলিত হয়ে সে চলে যাবে। আর আপনার গর্ভে তখন একটি মেয়ে সন্তান আসবে যার নাম হবে আমীরা। আমীরা মূলত একটা ভয়ংকর নারী হবে। যে নিজের শক্তি হাসিলের জন্য একের পর এক হিংস্র কাজ করবে। এদিকে নির্ঝর নিজের বোধই হারিয়ে ফেলেছে। অন্য একটা সত্ত্বা নিজের শরীরে বহন করে সে অনেক বেশি ব্যথা সহ্য করছে। যেটা সে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে সে এটাতে রাজি হয়ে যায়। গতকাল আমি আপনার সকল ঔষধ এজন্যই ফেলে দিয়েছিলাম যাতে করে আপনার সমস্যা নাহয়। কারণ সে ঔষধে সে তাগল এমন কিছু মিশ্রিত করে রেখেছিল যেটা তার মতো জিনের বাচ্চা ধারণের জন্য আপনার শরীর যেন প্রস্তুত হয় তাই। গতরাতে আপনাকে নির্ঝর নিজের আয়ত্ত্বে করে মিলিত হয়৷ এখন যদি সবকিছুর গোড়া থেকে বিনষ্ট না করি তাহলে আপনার গর্ভে একটা ভয়ানক জা/নোয়ার আসবে।"
সাবিরার কথা শুনে আমি এবার আরও চমকে গেলাম। নিজেকে সামলে নির্ঝরের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে স্বাভাবিক না। তাহলে এতক্ষণ আমার সাথে যা ঘটেছিল সেটা সব সত্যিই। অলৌকিক ঘটনা গুলো তাহলে মিথ্যা ছিল না। নির্ঝর আরও উত্তেজিত হয়ে আমাকে মারতে এসে নিজেই লুটিয়ে পড়ল মাটিতে। আমার এবার ভয়টা আরও বাড়তে লাগল। শরীর টা কাঁপতে লাগল। তুশবা দাঁড়িয়ে কী যেন পড়ছে। পড়ে নির্ঝরকে ফুঁ দিল। ফুঁ দেওয়া শেষ হলে সে বলে উঠল
"এটা আপনাদেরেই কুরআনের আয়াত। আমরা আপনাদের কুরআন নিয়ে অনেক আলোচনা করি। কারণ আমাদের এখানের সবাই কালাজাদুতে আসক্ত ছিল। কালা জাদু বিনষ্ট করতে আমাদের কুরআনের আয়াত শেখানো হত। এখন অবশ্য আমাদের এলাকায় কালাজাদুর রিতীটা উঠে গেছে। তবে কালা জাদু শিক্ষা এবং বিনষ্ট করার পদ্ধতি আমরা জানি৷ ভাবী আপনি এবার উঠে সাবিরার সাথে যান। আমি নির্ঝরকে নিয়ে আসতেছি।"
কী থেকে কী হচ্ছে। আর আমি কী করব কিছুই বুঝে উঠতে পারছি না। সাবিরা আর তুশবাকে বিশ্বাস করা ছাড়া আমার উপায় নেই। আমি সাবিরার সাথে চলে আসলাম। ঐটা একটা গুহা ছিল যেখানে তান্ত্রিক থাকত৷ মূলত ওদের তান্ত্রিক এসব ব্যাপারে খুব পটু। তাই আামকে সেখানে নেওয়া হয়েছিল। আমি ঘরে ফিরে শুধু চিন্তায় করতে লাগলাম। আমার জীবনে এসব কী হচ্ছে? কেন হচ্ছে? আমি আসার ঘন্টা দেড়েক পড় নির্ঝর আর তুশবা আসলো। নির্ঝর এবার বেশ স্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছে এতক্ষণ যা ঘটেছে সে ভুলে গেছে। কারণ তার দেওয়া থাপ্পরে গালটা ফুলে গিয়েছিল। সে সেই ফুলা গাল দেখিয়ে জিজ্ঞেস করল
"তোমার গালে চড়ের দাগ কী করে হলো। কে চড় দিয়েছে?"
আমি আমতা আমতা করে বললাম
"চড় না আঁচড়ে পড়েছিলাম সেটার দাগ।"
"ওহ আচ্ছা তাই বলো।"
উদাসীন হয়ে আর কথা বাড়াল না। সারাটা দিন নির্ঝর একদম স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভয়ংকর এক পরিস্থিতির সম্মুখীন হলাম।
